প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের জাতীয় কংগ্রেস দলের ১৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপিত হয়েছে গতকাল রোববার। কিন্তু দলটির ভাইস প্রেসিডেন্ট রাহুল গান্ধী প্রতিষ্ঠাবার্ষিকীর ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না। এ ব্যাপারে তিনি কোনো ব্যাখ্যাও দেননি। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাহুলের মা দলের প্রেসিডেন্ট সোনিয়া গান্ধী নয়াদিল্লিতে কংগ্রেসের প্রধান কার্যালয়ে দলের পতাকা উত্তোলন করেন। এ সময় সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং, জ্যেষ্ঠ নেতা গুলাম নবী আজাদ এবং অম্বিকা সনিসহ জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন। ১৮৮৫ সালের ২৮ ডিসেম্বর প্রতিষ্ঠিত হয় কংগ্রেস। গত মে মাসে ক্ষমতা হারানোর পর বিধানসভা নির্বাচনেও বেশির ভাগ রাজ্যে দলটির ভরাডুবি হয়েছে।
এনডিটিভি