অন্ধ্র প্রদেশে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় হুদহুদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের অন্ধ্র প্রদেশে আজ ঘূর্ণিঝড় হুদহুদ আঘাত হেনেছে। এটি স্থল ভাগে আঘাত হানার আগে সমুদ্র ছিল উত্তাল। ছবিটি শনিবার বিশাখাপত্তনম থেকে তোলা। ছবি: এএফপি
ভারতের অন্ধ্র প্রদেশে আজ ঘূর্ণিঝড় হুদহুদ আঘাত হেনেছে। এটি স্থল ভাগে আঘাত হানার আগে সমুদ্র ছিল উত্তাল। ছবিটি শনিবার বিশাখাপত্তনম থেকে তোলা। ছবি: এএফপি

ভারতের অন্ধ্র প্রদেশের উপকূলীয় এলাকায় আঘাত হেনেছে মহা শক্তিশালী ঘূর্ণিঝড় হুদহুদ। আজ রোববার স্থানীয় সময় বেলা ১১টার দিকে ওই এলাকায় আঘাত হানে। ভারতের বিভিন্ন গণমাধ্যম এ খবর জানিয়েছে।
ইন্ডিয়া টুডে এক খবরে জানিয়েছে, ঘূর্ণিঝড় হুদহুদের কারণে অন্ধ্র প্রদেশে প্রবল বেগে ঝড় বয়ে যাচ্ছে। পাশাপাশি ভারী বৃষ্টিপাতের কারণে সৃষ্ট ভূমিধসে বিশাখাপত্তনম শহরে দুজনের মৃত্যু হয়েছে।
খবরে আরও জানানো হয়, ১৭০ কিলোমিটার বেগে ঘূর্ণিঝড় হুদহুদ ভারতের পূর্বাঞ্চলীয় উপকূলীয় এলাকায় আঘাত হানে। প্রবল বায়ুপ্রবাহ ও ভারী বৃষ্টিপাতের মধ্যেও কয়েক লাখ মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে।
হুদহুদের আঘাতের কারণে স্থানীয় বেশ কিছু ট্রেন ও বিমানের যাত্রা বাতিল করা হয়েছে। অন্ধ্র প্রদেশের পাশাপাশি ওডিশাতেও প্রবল বেগে বায়ুপ্রবাহ ও ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে।