অন্ধ্র প্রদেশের নতুন রাজধানী হচ্ছে বিজয়ওয়াড়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের অন্ধ্র প্রদেশের নতুন রাজধানী হতে যাচ্ছে বিজয়ওয়াড়া। রাজ্যের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু আজ বৃহস্পতিবার এ ঘোষণা দেন। তিনি এই সিদ্ধান্তকে ‘জনমতের প্রতিফলন’ বলে উল্লেখ করেছেন।

রাজ্যসভায় বিরোধী দলগুলো এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করে। তারা নতুন রাজধানীর এই সিদ্ধান্তকে বিতর্কিত উল্লেখ করে এর ওপর ভোট নেওয়ার দাবি জানায়।

গত জুন মাসে ভারতের অন্ধ্র প্রদেশ ভেঙে গঠিত হয়েছে পৃথক রাজ্য তেলেঙ্গানা। তখন ঠিক হয়েছিল আগামী ১০ বছর পর্যন্ত অন্ধ্র প্রদেশ এবং তেলেঙ্গানার যৌথ রাজধানী হবে হায়দরাবাদ। যেমনটা পাঞ্জাব ও হরিয়ানা রাজ্যের রাজধানী চণ্ডীগড়। কিন্তু এটা মেনে নিতে চাইছিল না তেলেঙ্গানা। তারা চেয়েছিল তেলেঙ্গানারই একক রাজধানী হবে হায়দরাবাদ।