অন্ধ্রপ্রদেশে গাড়ি নদীতে পড়ে ২১ পুণ্যার্থী নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের অন্ধ্রপ্রদেশে হিন্দু পুণ্যার্থীবাহী একটি ছোট গাড়ি সেতু থেকে নদীতে পড়ে ২১ জন নিহত হয়েছে। তাদের মধ্যে ছয়জন শিশু আছে।
রাজ্যের তিরুপতি-তিরুমালা মন্দির থেকে ফেরার পথে পুণ্যার্থীবাহী ছোট গাড়িটি সেতুর ওপর ওঠে নিয়ন্ত্রণ হারালে এ দুর্ঘটনা ঘটে। এতে ওই গাড়িতে থাকা ২২ জনের মধ্যে ২১ জন মারা যায়। তবে ১২ বছরের এক বালক বেঁচে যায়। তাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ কর্মকর্তা পিটিআইকে জানান, চালক নিয়ন্ত্রণ হারালে ছোট গাড়িটি সেতুর দেয়ালে ধাক্কা লেগে গোদাবারী নদীতে পড়ে যায়। সেখানে গাড়িটি পড়েছে সেখানে পানির গভীরতা খুব বেশি ছিল না।
অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু এ দুর্ঘটনায় শোক জানিয়ে টুইট করেছেন। একই সঙ্গে তিনি সব ধরনের সহায়তার আশ্বাস দেন।