অন্যের লেখা 'চুরি করে' কারাগারে সাবেক ভিসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অন্যের লেখা নিজের নামে চালিয়ে দেওয়ার অভিযোগে ভারতের দিল্লি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য (ভিসি) দীপক পেনটালকে গতকাল মঙ্গলবার গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাঁকে তিহার কারাগারে পাঠানো হয়। তবে হাইকোর্ট তাঁর গ্রেপ্তারি পরোয়ানা স্থগিত করায় দীপক শিগগিরই ছাড়া পাবেন বলে ধারণা করা হচ্ছিল। খবর এনডিটিভির।
একই বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক পি পার্থসারথির করা প্রতারণা মামলায় পেনটালকে গ্রেপ্তার করা হয়। অধ্যাপক পার্থসারথি
অভিযোগ করেছেন, বায়োটেকনোলজির ওপর তাঁর গবেষণাপত্র সাবেক ভিসি পেনটাল নিজের নামে প্রকাশের মাধ্যমে প্রতারণা করেছেন।
দীপক পেনটাল (৬৩) ভারতের একজন খ্যাতিমান গবেষক। জিন বিষয়ে তাঁর ব্যাপক গবেষণা রয়েছে। তাঁর ৬০টির বেশি গবেষণাগ্রন্থ রয়েছে। গবেষণাকর্মের জন্য ফ্রান্সসহ বিভিন্ন দেশের বেশ কয়েকটি পুরস্কার লাভ করেছেন পেন্টাল। তিনি ২০০৫ থেকে ২০১০ সাল পর্যন্ত দিল্লি বিশ্ববিদ্যালয়ের ভিসি ছিলেন।