প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের কংগ্রেস দলের সহসভাপতি রাহুল গান্ধী রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের (আরএসএস) বিরুদ্ধে তাঁর আক্রমণে ঢিলেমি দেওয়ার অভিযোগ গতকাল বৃহস্পতিবার অস্বীকার করেছেন। তিনি বলেন, ‘আমি কখনোই আরএসএসের বিদ্বেষপূর্ণ ও বিভেদমূলক কর্মসূচির বিরুদ্ধে লড়াইয়ে ক্ষান্ত দেব না। আমি যা বলেছি তার প্রতিটি শব্দের পক্ষেÿঅটল রয়েছি।’ আরএসএসের লোক মহাত্মা গান্ধীকে হত্যা করেছিল বলায় রাহুলের বিরুদ্ধে সংগঠনটির এক কর্মী মানহানির মামলা করেন। বুধবার কংগ্রেস সহসভাপতি সুপ্রিম কোর্টকে বলেন, তিনি আরএসএস নয়, বরং এর সঙ্গে যুক্ত লোককে দায়ী করেছেন। সমালোচক ও বিজেপির বক্তব্য, এটি রাহুলের জন্য বড় একটি ভুল স্বীকারের শামিল।