অপহরণের পর হত্যার দায়ে আটজনের মৃত্যুদণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এক প্রতিবাদী যুবককে অপহরণের পর হত্যার দায়ে আজ মঙ্গলবার ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক আটজনকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন। এ ছাড়া আদালত একজনকে যাবজ্জীবন এবং তিনজনকে পাঁচ বছর করে সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন।
২০১৪ সালের ৪ জুলাই উত্তর ২৪ পরগনার বামনগাছি এলাকার বাসিন্দা সৌরভ চৌধুরীকে অস্ত্রের মুখে অপহরণ করে হত্যা করা হয়। হত্যার পর তাঁর মরদেহ ট্রেনের নিচে দিয়ে নয় টুকরা করে বিভিন্ন জায়গায় ফেলে রাখা হয়। পরের দিন সৌরভের দেহের বিভিন্ন খণ্ড বিভিন্ন এলাকা থেকে উদ্ধার করা হয়। সৌরভের দাদা সন্দীপ চৌধুরী ১৫ জনকে আসামি করে মামলা করেন।
আজ সেই মামলার রায় দেওয়া হয়। রায়ে মৃত্যুদণ্ডাদেশ পাওয়া ব্যক্তিরা হলেন শ্যামল কর্মকার, সুমন সরকার, সুমন দাস, অমল বাড়ই, রতন সমাদ্দার, তারক দাস, সোমনাথ সর্দার ও তাপস বিশ্বাস।