প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের মুম্বাইয়ে ধর্ষণের শিকার হওয়ার পর দীর্ঘ ৪২ বছর ধরে কোমায় থাকা সেবিকা অরুণা শানবাউগের (৬৮) অবস্থা সংকটাপন্ন। ১৯৭৩ সালে মুম্বাইয়ের সরকারি কেইএম হাসপাতালে জুনিয়র সেবিকা হিসেবে কর্মরত অবস্থায় এক ওয়ার্ড বয় কাম সুইপার তাঁকে ধর্ষণ ও নির্মম নির্যাতন করে। ওই হাসপাতালেই চিকিৎসাধীন অরুণা। চিকিৎসকেরা জানান, তিনি নিউমোনিয়ায় ভুগছেন। তাঁকে নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়েছে।
এনডিটিভি