অভিবাদন জানানো হলো দুর্গাকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ত্রিপুরায় দুর্গা প্রতিমাকে ভারতের রাষ্ট্রীয় সেলামি। ছবি: দেবাশিস রায়
ত্রিপুরায় দুর্গা প্রতিমাকে ভারতের রাষ্ট্রীয় সেলামি। ছবি: দেবাশিস রায়

ভারতের ত্রিপুরা সরকারের দুর্গাবাড়ির দুর্গাপূজার সবই ব্যতিক্রমী। এখানে প্রতিমা নিরঞ্জন হয় পুরোপুরি আলাদা নিয়মে। প্রথা অনুযায়ী সন্ধ্যার পর রাষ্ট্রীয় সেলামি হয় না। কিন্তু এখানে সেই নিয়মও খাটে না। সূর্যাস্তের পরই সামরিক কায়দায় অভিবাদন জানানো হয় দুর্গাকে। এবারও অন্যথা হয়নি।

শনিবার ভারতীয় সময় সন্ধ্যা সাতটা নাগাদ ত্রিপুরা পুলিশ ব্যান্ডে বেজে ওঠে ভারতীয় জাতীয় সংগীত। দুর্গামূর্তির সামনে দাঁড়িয়ে ত্রিপুরা সরকারের প্রধান পুরোহিত দুলাল চক্রবর্তী তরবারি হাতে সেই সেলামি গ্রহণ করেন। পুলিশ ব্যান্ডে বেজে ওঠে জনগণমন অধিনায়ক...!

রাষ্ট্রীয় সেলামির পর দুর্গামূর্তি নিয়ে পুলিশি ব্যান্ডে দেশাত্মবোধক গান বাজিয়ে বের হয় শোভাযাত্রা।
শোভাযাত্রা প্রথমে রাজবাড়িতে প্রবেশ করে। তারপর অন্যান্য প্রতিমার সঙ্গে শোভাযাত্রাসহ বটতলায় পৌঁছায়। নির্ধারিত পথ ঘুরে ফের সেলামি জানিয়ে প্রতিমা নিরঞ্জন দেওয়া হয় হাওড়া নদীতে