অভিযোগ গঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের সাবেক টেলিযোগাযোগমন্ত্রী এ রাজা এবং ডিএমকে সাংসদ কানিমোঝি ও তাঁর সৎমা দয়ালু আমালের বিরুদ্ধে অর্থ পাচারের মামলায় গতকাল শুক্রবার অভিযোগ গঠন করা হয়েছে। মোবাইল ফোনের টুজি লাইসেন্স দেওয়ায় দুর্নীতির মামলায় নয়াদিল্লির একটি বিশেষ আদালতে ১৯ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। কানিমোঝি ডিএমকে দলের প্রধান এম করুণানিধির মেয়ে। রাজা ও কানিমোঝি বিশেষ প্রতিষ্ঠানকে লাইসেন্স পাইয়ে দেওয়ার বিনিময়ে অর্থ পাচারের মাধ্যমে ২০০ কোটি ভারতীয় রুপি গ্রহণ করেছেন বলে অভিযোগে বলা হয়েছে।
এনডিটিভি