প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের গণমাধ্যম-জগতের প্রভাবশালী ব্যক্তি পিটার মুখার্জির বিরুদ্ধে মুম্বাইয়ের আলোচিত শিনা বোরা হত্যায় জড়িত থাকার অভিযোগ এনেছে কেন্দ্রীয় তদন্ত সংস্থা (সিবিআই)। পিটারকে গত বৃহস্পতিবার ওই হত্যা মামলায় গ্রেপ্তার করা হয়। নিহত শিনা পিটারের স্ত্রী ইন্দ্রাণী মুখার্জির মেয়ে। তবে ইন্দ্রাণী শিনাকে তাঁর বোন হিসেবে পরিচয় দিতেন। ২০১২ সালে শিনা নিহত হন। তাঁর হত্যার খবর চাপা পড়ে ছিল। ওই হত্যায় অভিযুক্ত মা ইন্দ্রাণী, তাঁর সাবেক স্বামী সঞ্জীব খান্না এবং সাবেক গাড়িচালক। পিটারের বিরুদ্ধে ওই হত্যা মামলার প্রমাণ নষ্ট করারও অভিযোগ আনা হয়েছে। গতকাল শুক্রবার তাঁকে তিন দিনের জন্য সিবিআইয়ের রিমান্ডে পাঠানো হয়েছে।
টাইমস অব ইন্ডিয়া