প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমানে বোমা বিস্ফোরণের ঘটনায় আরও ছয়জনের বিরুদ্ধে অতিরিক্ত অভিযোগপত্র দাখিল করেছে ভারতের জাতীয় তদন্ত সংস্থা (এনআইএ)। গত বৃহস্পতিবার কলকাতার নগর দায়রা আদালতে এই অভিযোগ দাখিল করা হয়।
যে ছয়জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়েছে, তাদের মধ্যে তিনজনকে গ্রেপ্তার করেছে এনআইএ। বাকি তিনজন ফেরার। গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলো মতিউর রহমান শেখ, লাল মহম্মদ ও আবদুল ওয়াহাব মোমিন। গত বছরের ২ অক্টোবর বর্ধমান শহরের খাগড়াগড়ে বিস্ফোরণে দুজনের মৃত্যু হয়।