অমরাবতীর ভিত্তিপ্রস্তর স্থাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে গতকাল বৃহস্পতিবার ভারতের অন্ধ্র প্রদেশের নতুন রাজধানী অমরাবতীর ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। খবর এনডিটিভির।

অনুষ্ঠানে তিনি বলেন, ‘রাজনৈতিক বোধের ঘাটতি ও হুড়োহুড়ির জেরে অন্ধ্র ও তেলেঙ্গানা বিভক্ত হলো।...ওই প্রক্রিয়ায় জীবন ও সম্পদ হারানো নিরীহ লোকজনের কথা আমি অনুভব করি।... রাজ্য অন্ধ্র প্রদেশ অথবা তেলেঙ্গানা যা-ই হোক না কেন, এর বৈশিষ্ট্য তেলেগু থাকবে।’ দীর্ঘ আন্দোলনের পরিণতিতে গত বছর অন্ধ্র প্রদেশ ভেঙে তেলেঙ্গানাকে আলাদা রাজ্য করা হয়। তখন সিদ্ধান্ত হয়েছিল ১০ বছরের জন্য অবিভক্ত অন্ধ্রের রাজধানী হায়দরাবাদকে ভাগাভাগি করবে দুই রাজ্য। পরে এ নিয়ে তিক্ততা দেখা দিলে নতুন শহর নির্মাণের সিদ্ধান্ত হয়।