অমানবিক!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অসুস্থ স্ত্রী, নবজাতক সন্তান ও বৃদ্ধ মাকে নিয়ে বাসে করে হাসপাতালে যাচ্ছিলেন ৩৫ বছর বয়সী রাম সিং লোদি। পথে মারা যান তাঁর স্ত্রী। এরপর বাসের কর্মীরা লাশসহ তাঁদের সবাইকে গভীর বনের মধ্যে নামিয়ে দেন। ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার ভারতের মধ্যপ্রদেশের দামোহ জেলায়। আধা ঘণ্টা পথে অসহায়ভাবে বসে থাকার পর দুজন আইনজীবী তাঁদের দেখতে পান। রাম সিং তখন বৃষ্টির মধ্যে পাঁচ দিন বয়সী শিশুসন্তান ও মাকে খাওয়ানোর চেষ্টা করছিলেন। পাশেই পড়ে ছিলেন তাঁর স্ত্রীর লাশ। পরে ওই দুই আইনজীবী একটি ট্যাক্সির ব্যবস্থা করে তাঁদের উদ্ধার করেন।রাম সিংয়ের মা সুনিয়া বাঈ জানান, তাঁর পুত্রবধূ মল্লি বাঈ কয়েক দিন আগে সন্তান প্রসবের পর থেকেই অসুস্থ ছিলেন। এ জন্য তাঁরা উন্নত চিকিৎসার জন্য মল্লিকে নিয়ে ছাত্তারপুর থেকে দামোহ যাচ্ছিলেন।