প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হত্যা মামলা থেকে খালাস পেয়েছেন ভারতের ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) প্রধান অমিত শাহ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঘনিষ্ঠ সহযোগী অমিতের বিরুদ্ধে গ্যাংস্টার সোহরাবউদ্দিন শেখ, তাঁর স্ত্রী এবং এক বন্ধুকে বিচারবহির্ভূতভাবে হত্যার অভিযোগ আনা হয়েছিল। গতকাল মঙ্গলবার অমিত শাহের পক্ষে দেওয়া এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন বলে জানিয়েছেন সোহরাবউদ্দিনের ভাই রুবাবউদ্দিন। অমিতের আইনজীবী মিতেশ আমিন বলেন, মোদি যখন গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন, তখন অমিত স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে ছিলেন। ওই সময় অমিতের নির্দেশে পুলিশ ওই তিনজনকে হত্যা করে বলে
অভিযোগ ওঠে।
রয়টার্স