প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগে বিজেপির সভাপতি অমিত শাহর বিরুদ্ধে গতকাল বুধবার ভারতের মুজাফফরনগরের একটি আদালতে অভিযোগপত্র দাখিল করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে অভিযোগ, বিগত লোকসভা নির্বাচনে উত্তর প্রদেশে প্রচারণাকালে ‘আপত্তিকর’ বক্তব্য দিয়ে ভোট চান তিনি। মুজাফফরনগরের সাম্প্রদায়িক দাঙ্গার প্রসঙ্গ টেনে অমিত বলেছিলেন, এই নির্বাচন অপমানের প্রতিশোধ নেওয়ার সুযোগ’। টাইমস অব ইন্ডিয়া