অমিতাভের মনে নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কংগ্রেস নেতা জগদীশ টাইটলার ১৯৮৪ সালের ১ নভেম্বর দিল্লির তিন মূর্তি ভবনে উপস্থিত ছিলেন কি না, মনে নেই বলিউড তারকা অমিতাভ বচ্চনের। আদালতকে এ কথা জানিয়েছে দেশটির কেন্দ্রীয় তদন্ত ব্যুরো (সিবিআই)। ওই দিন শিখবিরোধী দাঙ্গায় নয়াদিল্লির পুল বঙ্গাশ এলাকায় তিনজন নিহত হয়। এতে জগদীশ উসকানি দিয়েছিলেন বলে অভিযোগ রয়েছে। তবে তিনি ঘটনার সময় তিন মূর্তি ভবনে থাকার দাবি করেছেন। ওই ভবনেই সেদিন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর মরদেহ জনসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হয়েছিল। ইন্দিরা শিখ দেহরক্ষীর গুলিতে এর আগের দিনই নিহত হন।
এনডিটিভি