অরিহেন্তর যাত্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের নিজস্ব প্রযুক্তিতে তৈরি প্রথম পারমাণবিক শক্তিচালিত ডুবোজাহাজ ‘আইএনএস অরিহন্ত’-এর যাত্রা শুরু হয়েছে। প্রতিরক্ষামন্ত্রী মনোহর পারিকর গতকাল মঙ্গলবার বিশাখাপট্টনমে জাহাজটির পরীক্ষামূলক প্রথম যাত্রার উদ্বোধন করেন। সব পরীক্ষা সফল হলে এ ধরনের ডুবোজাহাজ তৈরিতে সক্ষম বিশ্বের মাত্র ছয়টি দেশের একটি হবে ভারত। পরীক্ষামূলক এসব যাত্রায় পরিকল্পনামতো কাজ হলে আগামী দুই বছরের মধ্যে এই ডুবোজাহাজ ভারতীয় নৌবহরে সংযুক্ত করা হবে। আইএনএস অরিহন্তে চারটি পরমাণু যুদ্ধাস্ত্রবাহী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রাখার ব্যবস্থা আছে। কে-৪ নামের এসব ক্ষেপণাস্ত্রের পাল্লা সাড়ে তিন হাজার কিলোমিটার।
এনডিটিভি