প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের স্বাধীনতা আন্দোলনের অবিসংবাদিত নেতা মহাত্মা গান্ধীর ‘বর্ণবাদী মনোভাব’-এর সমালোচনা করায় বুকার পুরস্কারজয়ী লেখিকা অরুন্ধতী রায়ের কাছে কৈফিয়ত চাওয়া হতে পারে। কর্মকর্তারা গতকাল শনিবার এ কথা জানিয়েছেন। অরুন্ধতী রায় দুই সপ্তাহ আগে কেরালা বিশ্ববিদ্যালয়ে এক বক্তৃতায় মহাত্মা গান্ধীর সমালোচনা করে বলেন, মানুষ সাধারণভাবে মহাত্মা গান্ধীকে যেমনটি জানেন, সেটি মিথ্যা। তাই তাঁর নামে নামকরণ করা প্রতিষ্ঠানগুলোর নতুন নামকরণ করা দরকার। হিন্দুস্তান টাইমস