অলৌকিকভাবে বেঁচেও হেরে গেলেন তিনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তুষারধসে চাপা পড়ে অলৌকিকভাবে বেঁচে যাওয়া ভারতীয় সেই সেনা কর্মকর্তা হনুমন্তাপ্পা কোপ্পাড় হেরে গেলেন জীবনযুদ্ধে। ভারতীয় সেনাবাহিনীর এই ল্যান্সনায়েক আজ বৃহস্পতিবা​র বেলা পৌনে বারোটায় দিল্লির সেনা হাসপাতালে মারা যান। কর্ণাটক রাজ্যে নিজ গ্রামের বাড়িতে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে। 

সিয়াচেনে দায়িত্ব পালনের সময় হনুমন্তাপ্পা তাঁর নয়জন সঙ্গীসহ প্রবল তুষারধসে চাপা পড়েন। ছয় দিন বরফের তলায় চাপা থাকলেও জীবিত অবস্থায় তাঁকে উদ্ধার করা হয়। যদিও সহযোদ্ধারা কেউ জীবিত ছিলেন না। গুরুতর অবস্থায় হনুমন্তাপ্পাকে হেলিকপ্টারে করে উড়িয়ে আনা হয় দিল্লির সেনা হাসপাতালে। তিন দিন পর বৃহস্পতিবার বেলা পৌনে বারটায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
উদ্ধার করার সময় থেকেই হনুমন্তাপ্পা কোমায় ছিলেন। মেডিকেল রিপোর্টে বলা হয়, ৩৩ বছরের এই সেনানীর জমে যাওয়া শরীর কৃত্রিম উপায়ে গরম করা হয়। ধমনিতে রক্ত চলাচল স্বাভাবিক করারও চেষ্টা চলে। কিন্তু লিভার ও কিডনিসহ শরীরের বিভিন্ন প্রত্যঙ্গ ক্রমশই অকেজো হয়ে যায়। মস্তিষ্কেও রক্ত চলাচল অনিয়মিত হয়ে পড়ে। তিনি নিউমোনিয়াতেও আক্রান্ত হন। সব ধরনের চেষ্টা সত্ত্বেও তাঁকে বাঁচানো সম্ভব হয়নি।

আরও পড়ুন: