প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনার ভাঙ্গর গতকাল বুধবারও অশান্ত ছিল। পুলিশ ও গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ চলার সময় গত মঙ্গলবার গুলিবিদ্ধ হয়ে কলেজছাত্র আলমগীর মোল্লা ও বাসের সহকারী মফিদুল খান নিহত হওয়ার ঘটনায় এই এলাকা আবারও উত্তপ্ত হয়ে ওঠে। জমি অধিগ্রহণবিরোধী দুই আন্দোলনকারীকে আটক করায় এই বিক্ষোভ শুরু করেন গ্রামবাসী। তবে রাজ্য সরকার সোমবারই ঘোষণা দেয়, গ্রামবাসীর সম্মতি না থাকলে ভাঙ্গরে বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করা হবে না। কিন্তু তাতেও কাজ হয়নি। এরই মধ্যে আলমগীর ও মফিদুল নিহত হওয়ার ঘটনায় আরও উত্তপ্ত হয়ে ওঠে ভাঙ্গর এলাকা।