প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের প্রধান বিচারপতি টি এস ঠাকুর গতকাল রোববার মামলাজট সমস্যার সমাধানে আকুল আবেদন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে। মোদির উপস্থিতিতে এক সম্মেলনে বিচারকদের সংখ্যা দ্বিগুণ করার অনুরোধ জানান তিনি। মামলার সংখ্যা আর কাজের চাপের বর্ণনা দিতে গিয়ে আবেগে কণ্ঠ রুদ্ধ হয়ে যায় তাঁর। বারবার চোখও মোছেন তিনি। প্রধান বিচারপতি সমস্যার সমাধানে বিচার বিভাগের সঙ্গে কাজ করার অনুরোধ করেন মোদিকে। জবাবে প্রধানমন্ত্রী বলেন, সাংবিধানিক বাধা না থাকলে জ্যেষ্ঠ বিচারক ও মন্ত্রীদের একসঙ্গে বসে এর সমাধানে উদ্যোগ নেওয়া উচিত।
এএফপি