অসহিষ্ণুতা নিয়ে প্রণবের আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রণব মুখার্জি
প্রণব মুখার্জি

ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি বলেছেন, প্রকৃত ময়লা রাস্তায় থাকে না, থাকে মানুষের মনে। তাই মনের ময়লা আগে পরিষ্কার করতে হবে। তাহলেই বিভাজনের চিন্তাভাবনা থেকে সরে আসা যাবে। ভারতীয় সমাজের সাম্প্রতিক অসহিষ্ণুতার বিষয়ে কথা বলতে গিয়ে গতকাল মঙ্গলবার এক অনুষ্ঠানে এ মন্তব্য করেন রাষ্ট্রপতি প্রণব মুখার্জি। গুজরাটে মহাত্মা গান্ধীর স্মৃতিবিজড়িত সবরমতি আশ্রমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অসহিষ্ণুতার চক্র থেকে বেরিয়ে আসতে মহাত্মা গান্ধীর দর্শনকে সামনে আনেন ভারতের রাষ্ট্রপতি। তিনি বলেন, মহাত্মা গান্ধীর দর্শন ছিল এমন একটি ভারত, যেখানে প্রত্যেক সম্প্রদায়ের লোকজন সমতা ও সমসুযোগ নিয়ে বাস করবে।
পিটিআই