অস্বস্তিতে মমতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মমতা বন্দ্যোপাধ্যায়
মমতা বন্দ্যোপাধ্যায়

ভারতের পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচনে কংগ্রেস-সিপিএম সম্ভাব্য জোট নিয়ে অস্বস্তিতে পড়েছেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওই জোট যাতে না হয় সে জন্য এখন বাম দলের বিরুদ্ধে মাঠে নেমে কংগ্রেসকে পাশে টানার চেষ্টা করছে তৃণমূল। কংগ্রেস-বাম যদি জোট হয়ে যায় সে ক্ষেত্রে তৃণমূল যে বিরাট চ্যালেঞ্জের মুখে পড়বে, তা বেশ ভালোই উপলব্ধি করছেন এ দলের শীর্ষস্থানীয় নেতারা।
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা তাঁর দলের শক্তি নিয়ে মুখে যত কথাই বলুন না কেন, এবার এককভাবে লড়ে তৃণমূলের জন্য ২০১১ সালের বিধানসভার ফল ধরে রাখা কঠিন হবে বলেই মনে করছেন দলের শীর্ষস্থানীয় নেতারা।
সেবারের নির্বাচনে মমতার তৃণমূল কংগ্রেস ২৯৪টি আসনের মধ্যে ১৮৪টিতে জিতেছিল। রাজনৈতিক পর্যবেক্ষকেরাও এখন এটা মনে করছেন, যদি বাম দল ও কংগ্রেস নির্বাচনী জোট হয়, তবে তৃণমূলের একা লড়ে ওই আসন ধরে রাখা কঠিনই হবে।