প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের কেরালার একটি মুসলিম মহিলা কলেজ তাদের শিক্ষার্থীদের জন্য নতুন ইউনিফরম রীতি চালু করতে যাচ্ছে। নতুন নিয়মে নিষিদ্ধ করা হচ্ছে আঁটসাঁট জিনস ও অন্য আঁটসাঁট প্যান্ট এবং সংক্ষিপ্ত পোশাক। এখন থেকে শিক্ষার্থীদের পরতে হবে পাজামা, কামিজ ও ওভারকোট। সেই সঙ্গে স্বাস্থ্য ক্ষতির যুক্তি তুলে ধরে নেকাবও (মুখ ঢেকে রাখার পর্দা) বাদ দেওয়া হচ্ছে এ ইউনিফরম থেকে। অধ্যক্ষ বি সীতালক্ষ্মী বলেন, কিছু শিক্ষার্থী টাইট জিনস, টাইট প্যান্ট ও সংক্ষিপ্ত পোশাক পরে আসার পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
টাইমস অব ইন্ডিয়া