আইএসের বিরুদ্ধে হাজার ভারতীয় আলেমের ফতোয়া
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের ১ হাজার ৫০ জন মুসলিম ধর্মবেত্তা মধ্যপ্রাচ্যে সক্রিয় জঙ্গি ইসলামি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে ফতোয়া দিয়েছেন। তাঁরা বলেছেন, আইএসের কর্মকাণ্ড ইসলামের মূল চেতনার পরিপন্থী। খবর ডন ও দ্য হিন্দুর।
এই প্রথমবারের মতো একসঙ্গে এত বেশিসংখ্যক ধর্মীয় নেতা আইএসের বিরুদ্ধে বিবৃতি দিলেন। ওই ফতোয়ায় বলা হয়, ‘ইসলাম সন্ত্রাসের বিরুদ্ধে আর আইএস সন্ত্রাসকে উসকে দিচ্ছে।’
ভারতের মুম্বাই শহরের ইসলামিক ডিফেন্স সাইবার সেলের প্রেসিডেন্ট আবদুল রহমান আনজারি মুসলিম চিন্তাবিদ ও নেতাদের কাছ থেকে কয়েক মাস ধরে ফতোয়া সংগ্রহ করেছেন।