আইন করে গর্ভ ভাড়া বন্ধ করতে যাচ্ছে ভারত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আইন করে বাণিজ্যিকভাবে গর্ভ ভাড়া বা সারোগেসি বন্ধ করার কাজ শুরু করেছে ভারত সরকার। এ বিষয়ে আইনের একটি খসড়া প্রকাশ করা হয়েছে। খসড়া পার্লামেন্টে পাস হলে ভারতীয় পাসপোর্টধারী নন—এমন ব্যক্তি, তৃতীয় লিঙ্গ, সমকামী ব্যক্তি বা একক মা-বাবা, সারোগেসির মাধ্যমে সন্তান নিতে পারবেন না। আজ বৃহস্পতিবার বিবিসি অনলাইনের প্রতিবেদনে এমনই তথ্য প্রকাশ করা হয়েছে।
আইনের খসড়া অনুযায়ী সন্তানহীন দম্পতিরা এই পদ্ধতির মাধ্যমে সন্তান নিতে পারবেন। ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ বলেন, সারোগেসির মাধ্যমে নিঃসন্তান দম্পতি, যাঁরা পাঁচ বছর ধরে একসঙ্গে বাস করছেন, তাঁরা সন্তান নিতে পারবেন। এ ক্ষেত্রে নিকট আত্মীয়ের মাধ্যমে গর্ভধারণপদ্ধতি সম্পন্ন করতে হবে। বাণিজ্যিকভাবে সারোগেসি পুরোপুরি বাতিল করা হবে।