আওরঙ্গাবাদ অস্ত্র মামলায় সাত জনের আমৃত্যু কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০০৬ সালের আওরঙ্গাবাদ অস্ত্র মামলায় লস্কর-ই-তাইয়েবার সদস্য এবং মুম্বাইয়ের সন্ত্রাসী হামলার পরিকল্পনাকারী সৈয়দ জাবিউদ্দিন আনসারী ওরফে আবু জান্দাল ও তাঁর ছয় সহযোগীকে গতকাল মঙ্গলবার আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত।
ভারতের মহারাষ্ট্র রাজ্যের ওই বিশেষ আদালত দোষী সাব্যস্ত আরও দুজনকে ১৪ বছরের কারাদণ্ড দিয়েছেন। আট বছরের সাজা পেয়েছেন তিনজন।