আওয়াজ-ই-পাঞ্জাব নামে নতুন দল গঠন সিধুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের সাবেক ক্রিকেট তারকা এবং বিজেপির সাবেক সাংসদ নবজ্যোৎ সিং সিধু নতুন দল গঠনের ঘোষণা দিয়েছেন গত শুক্রবার। তাঁর দলের নাম হবে আওয়াজ-ই-পাঞ্জাব। জাতীয় দলের সাবেক এই ক্রিকেটার ক্ষমতাসীন বিজেপি ছাড়ার পর জল্পনা ছিল, তিনি আম আদমি পার্টিতে (এএপি) যোগ দিচ্ছেন।
সিধু এর আগে রাজ্যসভায় বিজেপির সদস্য ছিলেন। গত ১৮ জুলাই তিনি বিজেপি থেকে পদত্যাগ করেন। এরপর অরবিন্দ কেজরিওয়ালের এএপিতে যোগদানের জন্য কথাবার্তা বলেন। তবে তাঁর সঙ্গে কিছু বিষয় নিয়ে ‘বনিবনা না হওয়ায়’ নিজেই দল ঘোষণা করেন সিধু।
ক্রিকেট ছাড়ার পর ২০০৯ সালে বিজেপির টিকিটে পাঞ্জাব থেকে রাজনীতি শুরু করেন সিধু। গত জুলাইয়ে তিনি বিজেপির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে দল ছাড়েন। জানা যায়, এএপির কাছে সিধু ২০১৭ সালের পাঞ্জাব বিধানসভা নির্বাচনে তাঁকে দলটির মুখ্যমন্ত্রী প্রার্থী করার শর্ত দিয়েছিলেন। এতে রাজি হননি অরবিন্দ কেজরিওয়াল। পরে সিধুর কংগ্রেসে যোগদানের কথাও ওঠে।