আগরতলা বইমেলায় যোগ দিচ্ছে বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের উত্তর-পূর্বের ত্রিপুরা রাজ্যের ঐতিহ্যবাহী ‘আগরতলা বইমেলা’ শুরু হচ্ছে আগামী ২ এপ্রিল। ত্রিপুরার রাজধানী আগরতলার শিশু উদ্যানে এই মেলা বসবে। মেলার উদ্বোধন করবেন ত্রিপুরার রাজ্যপাল তথাগত রায়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব।

আজ রোববার দুপুরে মেলার অন্যতম আয়োজক তিথি দেববর্মণ প্রথম আলোকে এ কথা বলেন। তিনি বলেছেন, প্রতিদিনের আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে বাংলাদেশের কবি-সাহিত্যিকসহ বিভিন্ন শিল্পী অংশ নেবেন।

এবারের বইমেলার প্রতিপাদ্য ‘রাজস্থান’। বইমেলায় বাংলাদেশসহ আরও কয়েকটি দেশ যোগ দেবে। ত্রিপুরাসহ ভারতের বিভিন্ন রাজ্যের প্রকাশকেরা আসবেন মেলায়।