প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উপজাতি দিবস উপলক্ষে একটি রাজনৈতিক দলের মিছিলকে কেন্দ্র করে গতকাল মঙ্গলবার ভারতের ত্রিপুরার রাজধানী আগরতলা শহর রণক্ষেত্রের চেহারা নেয়। বেসরকারি হিসাবে জখম হয় অন্তত ১৫ জন। শহরে জারি করা হয় ১৪৪ ধারা। ইন্ডিজেনাস পিপলস পার্টি অব ত্রিপুরার (আইপিএফটি) ব্যানারে ওই মিছিলে উপজাতি সম্প্রদায়ের মানুষই অংশ নেয়। মিছিল শুরুর পরপরই স্থানীয় লোকজন ও পুলিশের সঙ্গে সংঘর্ষ বেধে যায় তাদের। আইপিএফটি প্রধান এনসি দেববর্মার অভিযোগ, পুলিশ মিছিলে আক্রমণ চালায়। সিপিএমের বিজন ধরের অভিযোগ, তৃণমূলের মদদে শহরে উত্তেজনা ছড়ায়। তবে তৃণমূল অভিযোগ উড়িয়ে দিয়েছে।