আগ্রায় বিস্ফোরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের আগ্রা ক্যান্টনমেন্ট রেলস্টেশনের কাছে গতকাল শনিবার পরপর দুটি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় হতাহত হওয়ার কোনো খবর পাওয়া যায়নি। ভোরে প্রথম বিস্ফোরণটি হয় রেলস্টেশনের কাছে রসুলপুরার একটি বাড়িতে, দ্বিতীয়টি স্টেশনের কাছেই এক জঞ্জালের স্তূপে। ঘটনাস্থলে পুলিশ ও বোমা স্কোয়াড পৌঁছায়। রসুলপুরার বাড়িটিতে তল্লাশি চলার সময় দ্বিতীয় বিস্ফোরণটি ঘটে। এ ঘটনার ঘণ্টা খানিক আগে সন্ত্রাসী হামলা হবে- এমন হুমকি দিয়ে চিঠি পায় পুলিশ। একটি রেলস্টেশনে ওই চিরকুট পাওয়া যায়। শুক্রবারই আগ্রার তাজমহলসহ ভারতের বেশ কয়েকটি জায়গায় হামলা চালানোর হুমকি দিয়েছিল ইসলামিক স্টেট (আইএস)।
ইকোনমিক টাইমস