আট সেনা নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের পুলিশ জানিয়েছে, উত্তর-পূর্বের রাজ্য নাগাল্যান্ডে বিদ্রোহীদের চোরাগোপ্তা হামলায় আট সেনা নিহত হয়েছে। সেনারা পথে ঝরনা থেকে পানি নেওয়ার জন্য থামলে বিদ্রোহীরা তাদের ওপর গুলি চালায়। সেনারা পাল্টা গুলি করলে বন্দুকধারীদের একজন নিহত হয়। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় ছয়জন সেনা আহত ও চারজন নিখোঁজ হয়েছে। গত মাসে সরকার বিদ্রোহীদের সঙ্গে যুদ্ধবিরতি বাতিল করার পর থেকে ওই অঞ্চলে সহিংসতা বেড়েছে। নাগা বিদ্রোহীরা তাদের জাতিগোষ্ঠীর ২০ লাখ মানুষের জন্য একটি স্বাধীন দেশ প্রতিষ্ঠার লড়াই করছে। সাম্প্রতিক কয়েক সপ্তাহের মধ্যে ভারতীয় সেনাদের ওপর বিদ্রোহীদের এটা দ্বিতীয় হামলা।
বিবিসি