প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের বিহার রাজ্যে মাধ্যমিক পর্যায়ের পরীক্ষায় নকলের সেই আলোচিত ঘটনায় এক হাজারের বেশি ব্যক্তিকে আটক করা হয়েছে। বিহার পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তা গুপ্তেশ্বর পান্ডে গতকাল রোববার জানান, আটক ব্যক্তিদের জেলে রাখা হয়েছে। তবে তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক কোনো অভিযোগ আনা হয়নি। এর পরিবর্তে সবাইকে ২ থেকে ১০ হাজার রুপি পর্যন্ত জরিমানা করা হয়েছে। কয়েক দিন আগে হিন্দুস্তান টাইমস, বিবিসি, ওয়াশিংটন পোস্টসহ আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত খবর, ছবি ও ভিডিওতে দেখা যায়, কেন্দ্রে পরীক্ষা চলছে। চার-পাঁচতলা কেন্দ্রটির প্রতিটি কক্ষের বাইরে দেয়ালে দেয়ালে জানালা ধরে ঝুলছে অনেকে। সবাই পরীক্ষার্থীদের আত্মীয়স্বজন বা বন্ধুবান্ধব। কাজ একটাই—পরীক্ষার্থীদের নকলে সহায়তা করা।
এএফপি