আড্ডা-গল্পে সাংসদদের সঙ্গে ক্যানটিনে খেলেন মোদি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নরেন্দ্র মোদি
নরেন্দ্র মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশটির পার্লামেন্টের ক্যানটিনে কয়েকজন সদস্যের সঙ্গে বসে আজ সোমবার দুপুরের খাবার খেয়েছেন। খাবারের মুল্য ২৯ রুপি তিনি নিজেই দিয়েছেন। এই প্রথম কোনো প্রধানমন্ত্রী ক্যানটিনে বসে খেলেন।
সোমবার দুপুরে নরেন্দ্র মোদি সংসদের ৭০ নম্বর ঘরে হঠাৎ​ উপস্থিত হন। এই ঘরটি দেশটির সংসদের ক্যানটিন। তিনি সেখানে বসে ডাল, শাক, বিভিন্ন সবজির তরকারি, রুটি, দই এবং ফল দিয়ে দুপুরের খাবার খেয়েছেন। দুপুরের এই খাবারের দাম মাত্র ২৯ রুপি।
এনডিটিভির খবরে বলা হয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ দুপুরে সংসদের ক্যানটিনে নিরামিষ খাবারই খেয়েছেন। নিজের খাবারের দাম তিনি নিজেই দিয়েছেন। শুধু ক্যানটিনে দুপুরের খাবারই খাননি প্রধানমন্ত্রী মোদি সেখানে উপস্থিত সাংসদদের সঙ্গে খোশ গল্পে মেতে উঠেন। মোদির সঙ্গে সেখানে গিয়েছিলেন গুজরাটের আরও দুজন পার্লামেন্টও। তবে এই ক্যানটিনে এতদিন মূলত সংসদ সদস্য, সংসদের কর্মচারি ও সাংবাদিকরাই খাবারের জন্য ভিড় করতেন। এর আগে কোনও প্রধানমন্ত্রী ক্যানটিনে যাননি, মন্ত্রীরাও সেখানে যান না খুব একটা। তাই হঠাৎ​ মোদির সংসদের ক্যানটিনে গিয়ে গল্প করা এবং দুপুরের খাবার গ্রহন একটু অভাবনীয়ই বটে। পার্লামেন্ট ভবনের ক্যানটিনে খাবারের ন্যূনতম মূল্য ১২ রুপি। সবচেয়ে দামি চিকেন বিরিয়ানি—এক প্লেটের দাম ৩৪ রুপি।