প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের রাজধানী নয়াদিল্লিতে আতশবাজির ব্যবহার বন্ধে তিনটি শিশুর পক্ষে সুপ্রিম কোর্টে আবেদন করা হয়েছে। ছয় মাস বা আরও কম বয়সের শিশু তিনটির পক্ষে গত মঙ্গলবার দায়ের করা আবেদনে বলা হয়েছে, নগরটির ধোঁয়ার মাত্রা শিশুদের স্বাস্থ্যের জন্য হুমকি। হিন্দু ধর্মাবলম্বীদের দেওয়ালি উৎসবের ছয় সপ্তাহ আগে আদালতে এই আবেদন করা হলো। দেওয়ালির সময় প্রচুর পরিমাণ আতশবাজি পোড়ানো হয়। আবেদনে ওই শিশুদের অভিভাবকেরা বলেন, ‘নিরাপদ বায়ু সেবন শিশুদের সাংবিধানিক অধিকার।’ অসংখ্য গাড়িসহ বিভিন্ন কারণে নয়াদিল্লিতে বায়ুদূষণের মাত্রা মারাত্মক পর্যায়ে উঠেছে। এএফপি