প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের মুম্বাইয়ে আলোচিত সন্ত্রাসী হামলায় জড়িত সন্দেহভাজন ব্যক্তিদের কণ্ঠস্বরের নমুনা চেয়ে পাকিস্তান সরকারের করা আবেদন প্রত্যাখ্যান করেছেন ইসলামাবাদ হাইকোর্ট। ভারতের গোয়েন্দারা দাবি করেছিলেন, ওই হামলার ঘটনায় জড়িত সন্দেহভাজন ব্যক্তিদের ফোনালাপের রেকর্ড তাঁদের কাছে আছে। আবেদনে পাকিস্তানের সরকার বলেছিল, ভারতের ওই দাবি সঠিক কি না, তা খতিয়ে দেখতে বর্তমানে দেশটির আদিয়ালা জেলে আটক থাকা সন্দেহভাজন সাত ব্যক্তির কণ্ঠস্বরের নমুনা দরকার। ২০০৮ সালের নভেম্বরে মুম্বাইয়ে ভয়াবহ সন্ত্রাসী হামলায় অনেক বিদেশিসহ দেড় শর বেশি লোক নিহত হন।ডন