আন্তর্জাতিক তদন্তে সিরিসেনার না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শ্রীলঙ্কায় তামিল বিদ্রোহীদের সঙ্গে সেনাবাহিনীর রক্তক্ষয়ী গৃহযুদ্ধে মানবাধিকার লঙ্ঘন ও যুদ্ধাপরাধের অভিযোগের আন্তর্জাতিক তদন্তের সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা। তিনি বলেছেন, এটা সম্পূর্ণ ‘অভ্যন্তরীণ ব্যাপার’। তদন্তও হবে ‘অভ্যন্তরীণভাবে’ এবং ‘সংবিধান অনুসারে’। জাতিসংঘের সাধারণ পরিষদে অধিবেশনে অংশগ্রহণ শেষে দেশে ফিরে গত শুক্রবার সিরিসেনা সাংবাদিকদের বলেন, ‘জাতি হিসেবে আমাদের এগিয়ে যেতে হবে। নিশ্চিত করতে হবে, এ ধরনের জাতিগত সহিংসতার পুনরাবৃত্তি হবে না।’ তিনি আরও বলেন, ‘আমাদের দেশের কোনো নাগরিক আন্তর্জাতিক আদালতে বিচারের সম্মুখীন হবে না।’ জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রতিবেদনে আন্তর্জাতিক তদন্তের সুপারিশ করা হলেও শ্রীলঙ্কার সরকার দেশীয় তদন্তের ওপর নির্ভর করতে চাচ্ছে।
পিটিআই