আন্দামানে আটকে পড়েছেন ৮০০ পর্যটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারী বর্ষণে আন্দামান দ্বীপপুঞ্জে আটকে পড়েছেন ৮০০ পর্যটক। নৌবাহিনী আটকে পড়া পর্যটকদের উদ্ধারে কাজ করছে। পর্যটকদের হেভলক দ্বীপ থেকে পোর্ট ব্লেয়ারে সরিয়ে নেওয়া হচ্ছে। আজ বুধবার এনডিটিভি অনলাইনের খবরে এ তথ্য জানানো হয়।
ভারী বর্ষণ ও ঝড়ে আন্দামানে আটকে পড়া পর্যটকদের উদ্ধারে নৌবাহিনীর জাহাজ বিত্রা, বঙ্গরাম ও কুম্ভীর হেভলকে গেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
দৃষ্টিনন্দন সৈকতের জন্য পর্যটকদের কাছে আন্দামান অত্যন্ত জনপ্রিয়। ওই দ্বীপপুঞ্জে সবচেয়ে বড় দ্বীপ হেভলক। রাজধানী পোর্ট ব্লেয়ার থেকে এর দূরত্ব প্রায় ৪০ কিলোমিটার।