আফ্রিকার চার দেশ সফরে যাচ্ছেন নরেন্দ্র মোদি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৭ জুলাই থেকে চার দিনের আফ্রিকা সফর শুরু করছেন। প্রধানমন্ত্রী হওয়ার পর এটাই হবে আফ্রিকা মহাদেশের ‘মূল ভূখণ্ডে’ মোদির প্রথম সফর।
নরেন্দ্র মোদি আফ্রিকার চারটি দেশ সফর করবেন বলে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বিকাশ স্বরূপ গত শুক্রবার গণমাধ্যমকে বলেন। দেশ চারটি হলো মোজাম্বিক, দক্ষিণ আফ্রিকা, তানজানিয়া ও কেনিয়া। বিকাশ স্বরূপ বলেন, ‘আফ্রিকায় আমাদের বন্ধুরাষ্ট্রগুলোর সঙ্গে সম্পর্ক জোরদার করাই এ সফরের উদ্দেশ্য। এই সফরের মাধ্যমে রাষ্ট্রীয় পর্যায়ে সম্পর্ক আরও জোরদার হবে।’
মোজাম্বিক সফরের মধ্য দিয়ে মোদির এ সফর শুরু হচ্ছে। মোদি মোজাম্বিকের প্রেসিডেন্ট ফিলিপ নুয়াসির সঙ্গে বৈঠক করবেন। এরপরই তিনি দক্ষিণ আফ্রিকা সফর করবেন। সেখানে তিনি প্রেসিডেন্ট জ্যাকব জুমাসহ অন্য নেতাদের সঙ্গে সাক্ষাৎ করবেন। ১০ জুলাই তানজানিয়া এবং পরদিন কেনিয়া সফর করবেন ভারতের প্রধানমন্ত্রী।