আবার আন্দোলনের হুমকি গোর্খা নেতা বিমল গুরুংয়ের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের বিরুদ্ধে বিমাতাসুলভ আচরণের অভিযোগ এনে পৃথক গোর্খাল্যান্ড রাজ্যের দাবিতে আবার আন্দোলনের হুমকি দিয়েছেন দার্জিলিংয়ের গোর্খা জনমুক্তি মোর্চার সভাপতি বিমল গুরুং।
বিমল গুরুং দার্জিলিংয়ের স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান গোর্খা টেরিটরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন বা জিটিএ প্রধানের পদ ছেড়ে দেওয়ারও হুমকি দিয়েছেন। ইতিমধ্যে পৃথক রাজ্যের দাবিতে দার্জিলিংয়ে সমাবেশ ও মিছিল করেছে জনমুক্তি মোর্চা।