আবার খারিজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সারদা দুর্নীতিতে জড়িত হয়ে গ্রেপ্তার হওয়া পশ্চিমবঙ্গের পরিবহন ও ক্রীড়ামন্ত্রী মদন মিত্রের জামিনের আবেদন আবার খারিজ করে দিয়েছেন কলকাতার আলীপুরের মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট আদালত। জেল হেফাজত শেষে শুক্রবার দুপুরে আলীপুর আদালতে তোলা হলে আইনজীবীরা তাঁর পক্ষে জামিনের আবেদন করেন। মন্ত্রী জামিনে ছাড়া পেলে সাক্ষ্যপ্রমাণ লোপাট করতে পারেন—এ যুক্তি দিয়ে সিবিআইয়ের আইনজীবীরা জামিনের বিরোধিতা করেন। বিচারক জামিনের আবেদন খারিজ করে আরও ১৪ দিনের জেল হেফাজতের আদেশ দেন।