আবার গণধর্ষণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রেল ইয়ার্ডে এক নারী কর্মীকে গণধর্ষণের রেশ কাটতে না কাটতেই পশ্চিমবঙ্গের কলকাতায় আরেকটি গণধর্ষণের ঘটনা ঘটেছে। কলকাতার মহেশতলার আখড়া এলাকায় গত বৃহস্পতিবার সন্ধ্যার পর এক নারী ফুচকা খেতে বাড়ি থেকে বের হন। এ সময় পাঁচ দুর্বৃত্ত তাঁকে গাড়িতে তুলে নেয়। গাড়িতে গণধর্ষণের শিকার হন তিনি। রাত ১১টার দিকে দুর্বৃত্তরা ওই নারীকে আহতাবস্থায় মহেশতলার রাস্তায় ফেলে যায়। রাতেই তাঁকে রক্তাক্ত অবস্থায় স্থানীয় বিদ্যাসাগর হাসপাতালে ভর্তি করা হয়। মেডিকেল পরীক্ষায় ওই নারীকে ধর্ষণের প্রমাণ মিলেছে। এ ঘটনায় পাঁচজনকে আসামি করে মামলা করা হয়েছে। পুলিশ ইতিমধ্যে দুজনকে গ্রেপ্তার করেছে।
কলকাতা প্রতিনিধি৷