আবার তৃণমূলের আয়-ব্যয়ের হিসাব চাইল সিবিআই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (সিবিআই) ফের পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেসের কাছে আয়-ব্যয়ের হিসাব চেয়েছে। দলের নতুন সাধারণ সম্পাদক সাংসদ সুব্রত বক্সির কাছে ২০১০ থেকে ২০১৪ সালের হিসাব চেয়েছে সিবিআই।
গতকাল শনিবার কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাটির সূত্র থেকে বলা হয়েছে, সোমবারই এই হিসাব চেয়ে তৃণমূল কার্যালয়ে নোটিশ পাঠাতে পারে তারা। গত মাসে তৃণমূলের কাছে হিসাব চেয়ে লেখা চিঠিতে সিবিআই ১০ মার্চের মধ্যে রিপোর্ট দিতে বলেছিল। চিঠিতে সদস্যবাবদ পাওয়া চাঁদা, সারদাসহ বিভিন্ন চিটফান্ডে জমা পড়া অর্থ, নির্বাচনী তহবিলের অর্থ এবং ২০১১ সালের বিধানসভা নির্বাচনে সারদার দেওয়া চাঁদার পরিমাণ জানতে চাওয়া হয়।
এর পাশাপাশি তৃণমূলের দলীয় মুখপত্র ‘জাগো বাংলা’ থেকে আয় এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আঁকা ছবি এবং বই বিক্রি করে কত টাকা পাওয়া গিয়েছিল, সেসবও জানতে চাওয়া হয়। অভিযোগ রয়েছে, মমতার আঁকা একটি ছবি সারদার কর্ণধার সুদীপ্ত সেন ১ কোটি ৮৬ লাখ রুপি দিয়ে কিনেছিলেন।