আবার ধর্মান্তর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের হিন্দুত্ববাদী সংগঠন বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি) গুজরাটে ১০০ জন আদিবাসী খ্রিষ্টান ধর্মাবলম্বীকে হিন্দুধর্মে দীক্ষিত করেছে। গত শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রাজ্য গুজরাটের ভালসাদ এলাকায় এই ধর্মান্তরকরণ ঘটে। ‘ঘর ওয়াপসি’ বা ‘ঘরে ফেরা’ কর্মসূচির অংশ হিসেবে এই ধর্মান্তর করা হয়েছে বলে দাবি ভিএইচপির। তাদের দাবি, ধর্মান্তরিত ব্যক্তিরা লোভে পড়ে বা ভয়ে নয়, স্বেচ্ছায় হিন্দু হয়েছে। ধর্মান্তরকরণের এই কাজ চলবেই বলে জানিয়েছেন স্থানীয় ভিএইচপির সভাপতি। এদিকে গত শনিবার কলকাতায় হিন্দুত্ববাদী রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) সভাপতি মোহন ভাগবত বলেন, ‘আমরা ভারতে একটি শক্তিশালী হিন্দু রাষ্ট্র তৈরির চেষ্টা করছি।’ এ বক্তব্যের বিষয়ে বিজেপির সভাপতি অমিত শাহ মন্তব্য করতে রাজি হননি।
এনডিটিভি