আবার মুখ্যমন্ত্রী কেজরিওয়াল?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিিল্লর আসন্ন বিধানসভা নির্বাচনে আম আদমি পার্টির প্রার্থী অরবিন্দ েকজরিওয়াল। ছবি: এএফপি
দিিল্লর আসন্ন বিধানসভা নির্বাচনে আম আদমি পার্টির প্রার্থী অরবিন্দ েকজরিওয়াল। ছবি: এএফপি

আসন্ন দিল্লির নির্বাচনে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি (এএপি) ৩৭টি আসন পেতে পারে। তিনটি প্রধান জরিপের সম্মিলিত ফলাফলে এমন আভাস পাওয়া গেছে।
এনডিটিভি অনলাইনের খবরে জানানো হয়, ওই জরিপের ফল অনুযায়ী বিজেপি ২৯টি আসন পেতে পারে। কংগ্রেস জয়ী হতে পারে চারটি আসনে।
দ্য হিন্দুস্তান টাইমস, ইকোনমিক টাইমস ও এবিপি নিউজের জরিপের তথ্য অনুযায়ী এনডিটিভির এই মতামত জরিপের ফল প্রকাশ করা হয়। আগামী শনিবার দিল্লিতে ভোট নেওয়া হবে। ফলাফল ঘোষণা করা হবে ১০ ফেব্রুয়ারি।
মুখ্যমন্ত্রীর পদের জন্য কেজরিওয়াল বিজেপির প্রার্থী কিরণ বেদির বিপক্ষে লড়ছেন। এর আগের নির্বাচনে বিজেপি কাঙ্ক্ষিত আসন পেতে ব্যর্থ হয়। কংগ্রেসের সঙ্গে জোট বেঁধে সরকার গঠন করে এএপি। কিন্তু ক্ষমতা গ্রহণের মাত্র ৪৯ দিনের মাথায় ক্ষমতা থেকে সরে দাঁড়ান কেজরিওয়াল।