আবার লাভ জিহাদ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবার ভারতের রাজনীতিতে আলোচনায় ‘লাভ জিহাদ’। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছেড়ে দেওয়া নিজ রাজ্যের আসন ভাদোধরায় উপনির্বাচনের আগে ‘লাভ জিহাদ’ নিয়ে ছড়ানো হয়েছে প্রচারপত্র। গুজরাটি ভাষায় লেখা বিশ্ব হিন্দু পরিষদের (ভিএইচপি) প্রচারপত্রে বলা হয়েছে, ‘আপনি কি যৌনকর্মী হতে চান? না? তবে পড়ুন, ভাবুন ও সেভাবে কাজ করুন।’ ভিএইচপি প্রচারপত্রে আরও বলেছে, হিন্দু মেয়েদের পটিয়ে বিয়ে করার জন্য মুসলিম যুবকদের অর্থ, প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এদিকে উত্তরপ্রদেশের সমাজবাদী পার্টির মন্ত্রী আজম খান বলেছেন, ‘লাভ’ ও ‘জিহাদ’ দুটিই পবিত্র শব্দ। তিনি বলেন, দুই সম্প্রদায়ের মধ্যে বিয়ে হলে দোষের কিছু নেই। বিজেপির দুই নেতা মুখতার আব্বাস নাকভি ও শাহনেওয়াজ হুসেন হিন্দু নারী বিয়ে করেছেন। তাঁদের জিজ্ঞেস করুন, লাভ জিহাদের অর্থ কী। এনডিটিভি, টাইমস অব ইন্ডিয়া