প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘টাইম পারসন অব দ্য ইয়ার’ জরিপে আবারও শীর্ষস্থানে চলে এসেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মাঝে কিছু দিন ফার্গুসনের বিক্ষোভকারীদের দখলে ছিল শীর্ষস্থানটি। মোদির ঝুলিতে আছে ১২ দশমিক ৮ শতাংশ ভোট। আর ফার্গুসনের বিক্ষোভকারীদের দখলে ১০ দশমিক ১ শতাংশ ভোট। ৭ দশমিক ৫ শতাংশ ভোট পেয়ে তৃতীয় অবস্থানে আছেন হংকংয়ের গণতন্ত্রপন্থী আন্দোলনের নেতা জশুয়া ওং। ১০ ডিসেম্বর পারসন অব দ্য ইয়ার ঘোষণা করবে এ ম্যাগাজিন। পিটিআই