প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাটকীয়ভাবে পরিষদীয় দলের নেতা বদল করে বিক্ষুব্ধদের প্রায় সবাইকে ফিরিয়ে এনে বিজেপির অরুণাচল জয়ের স্বপ্নে পানি ঢেলে দিলেন ভারতের কংগ্রেস নেতৃত্ব। বিজেপির মদদপুষ্ট মুখ্যমন্ত্রী কালিকা পলকে গতকাল শনিবার বিধানসভায় আস্থা ভোটে সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ দিতে বলেছিলেন অস্থায়ী রাজ্যপাল তথাগত রায়। কিন্তু কালিকা পলের পক্ষে এ সময়ের মধ্যে বিধায়কদের সমর্থন আদায় ছিল প্রায় অসম্ভব। এই অবস্থায় সাবেক মুখ্যমন্ত্রী দোরজি খান্ডুর ছেলে পেমা খান্ডুকে পরিষদীয় দলনেতা নির্বাচন করে কংগ্রেস। টুকিসহ ৪৫ জন বিধায়কই চলে আসেন নবনির্বাচিত কংগ্রেস পরিষদীয় দলনেতার সমর্থনে। তাঁরা রাজ্যপালকে নিজেদের সমর্থনের কথাও জানিয়ে আসেন। ফলে নতুন নেতার হাত ধরে অরুণাচলে কংগ্রেসের ক্ষমতায় ফেরা এখন সময়ের ব্যাপার মাত্র।