প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তেলেঙ্গানায় জয়ললিতা জয়রামের সম্পদের দায়িত্ব রাজ্য সরকারের ওপর অর্পণ করার আরজি জানিয়ে আদালতে আবেদন করে ফেঁসে গেছে একটি সংগঠন। গরিব ইন্টারন্যাশনাল সোসাইটি নামের ওই সংগঠনটিকে এখন এক লাখ রুপি জরিমানা গুনতে হবে। হায়দরাবাদ হাইকোর্টে আবেদনটি করা হয়েছিল। আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল মঙ্গলবার সকালে শুনানি শুরু হয় আদালতে। শুনানি শেষে আদালত বলেন, এই আবেদন জনস্বার্থে নয়, প্রচার পেতে করা হয়েছে। আবেদনটি খারিজ করে দিয়ে আদালত সংগঠনটিকে এক লাখ রুপি জরিমানা করে সরকারকে তা চার সপ্তাহের মধ্যে আদায়ের নির্দেশ দেন। প্রসঙ্গত, তেলেঙ্গানায় কয়েকটি আঙুরের বাগান, কৃষিজমি এবং বাণিজ্যিক জায়গাসহ তামিলনাড়ুর সদ্য প্রয়াত মুখ্যমন্ত্রী জয়ললিতার সম্পদের পরিমাণ প্রায় সাড়ে ১৪ কোটি রুপি।